নজিরেরহাট মডেল স্কুল, রংপুর
কোড নংঃ 457659
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
নজিরেরহাট মডেল স্কুল, রংপুর-এর সম্মানিত অভিভাবকবৃন্দ, স্নেহের শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী সকলের প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা ও সালাম— আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
নজিরেরহাট, শ্যামপুর রোড, ১২ নং ওয়ার্ড, মহানগর, রংপুরে ২০১৭ ইং সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আজ একটি মানসম্মত ও আদর্শ শিক্ষালয় হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে
অভিভাবকদের অকৃত্রিম ভালোবাসা, সুপরামর্শ এবং আমাদের নিবেদিতপ্রাণ দক্ষ শিক্ষক-মণ্ডলির ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের শিক্ষার্থীরা প্রতিটি পদক্ষেপে সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছে। আগামী দিনে এই কোমলমতি শিশুলেরা দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে এবং আমাদের এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে— এটাই আমাদের একান্ত প্রত্যাশা।
প্রতিষ্ঠানের সার্বিক উৎকর্ষ সাধনে সকলের সদয় সহযোগিতা ও শুভকামনা কামনা করছি।
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক
মো : সাদিকুল ইসলাম
নজিরেরহাট মডেল স্কুল, রংপুর